1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

আবু বক্কার সিদ্দিক হেরা : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) কেশবপুর’র সাগরদাঁড়ি জেলা পরিষদ পিকনিক সেটে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির সভাপতি গৌর চন্দ্র দত্ত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় অভিষেক ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
অভিষেক ও সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি।
অভিষেক ও সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বুলু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য দ্বীনবন্ধু মিত্র, গৌরপদ রায়, ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত ও নিমাই চন্দ্র কর্মকার প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা ২০২২ অনুষ্ঠানে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে শপত বাক্য পাঠ করান প্রধান অতিথি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভায় সমিতির সংশ্লিষ্ট সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd