1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা

কালিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জালনোট চেনার পদ্ধতি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে কালিগঞ্জে সকল ব্যাংক ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিদের অংশগ্রহণে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২৩) ডিসেম্বর সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে, ও সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সাতক্ষীরার সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ,খুলনা উপ-ব্যবস্থাপক (ব্যাংকিং) এস,কে রফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রশান্ত ব্যানার্জি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক সাতক্ষীরর প্রিন্সিপাল অফিসের এ,জি,এম মনোরঞ্জন বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জনতা ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার শামীম আহমেদ, ইসলামী ব্যাংকের প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। ওয়ার্কশপে বক্তারা বলেন সাতক্ষীরার বর্ডার এলাকায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ওয়র্কশপ আরো বেশি বেশি করে করা দরকার। জাল নোটের আকার-আকৃতি কেমন হবে ও আসল নোটের আকার আকৃতি কেমন হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়। একটি ১০০০ টাকার নোট এর উদাহরণ দিয়ে বাংলাদেশ ব্যাংকে খুলনা,রিসোর্স পারসন বলেন মূল টাকার আদলে যারা নোটে তৈরি করে তাকে জালনোট বলে । টাকায় বঙ্গবন্ধুর জলছাপ ,বাংলাদেশ ব্যাংকের লোগো, ও নিরাপত্তা সুতোর রেখা থাকবে। জাল নোট তৈরি করার একটি চক্র এ ধরনের কাজের সাথে জড়িত,তারা ব্যাংকের লেনদেনে অথবা ঈদ-পূজা অন্য উৎসবে হাট-বাজারে কৌশলে জালনোট ব্যবহার করে থাকে। জালনোটসহ ধরা পড়লে তাদেরকে পার্শ্ববর্তী থানায় ,আইনের আওতায় আনার জন্য পরামর্শ দেন। জালনোট যার কাছে থাকবে সেই অপরাধী।অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ,সাংবাদিক, মুক্তিযুদ্ধা ,শিক্ষক ,ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd