1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইউনিয়ন পরিষদে ষষ্ঠ ধাপের ভোট ৩১ জানুয়ারি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইউনিয়ন পরিষদে ষষ্ঠ ধাপের ভোট ৩১ জানুয়ারি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ইউনিয়ন পরিষদের (ইউপি) ষষ্ঠ ধাপের ভোট আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি (সোমবার)। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি (শুক্রবার-রোববার) এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি (সোমবার-বুধবার)। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।
এ ধাপে ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ হবে। আর সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘ধাপ হিসেবে এটাই শেষ। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে। এক্ষেত্রে যখন যে ইউপি নির্বাচনযোগ্য হবে, সে ইউপির তফসিল ঘোষণা করা হবে।’
ইতোমধ্যে ৩ ধাপে ২ হাজার ২২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২ ইউপিতে এবং আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd