1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আগামী ১১ জানুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ’র চেয়ারম্যানের অফিস কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহŸায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদস্য এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাবেক সভাপতি নওশাদ দিলওয়ার রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম মাকছুদ খান, সদস্য রাম কৃষ্ণ চক্রবর্তী, মো. মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রকৃত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন অবহেলিত ভোমরা স্থল বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী ১১ জানুয়ারী একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন উপহার দেবে আহবায়ক কমিটি। সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষ যে আশায় বুক বেঁধেছে তা সফল হবে ইনশাআল্লাহ।’ এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd