1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহরোধ বিষয়ক মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহরোধ বিষয়ক মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহরোধ বিষয়ক মতবিনিময় সভা আজ (রবিবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, বাল্যবিবাহ শিশু অধিকারের পরিপন্থি একটি বিষয়। সমাজের সকল অংশের সমন্বিত উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে প্রয়োজন। কণ্যাশিশুদের আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষিত করার কোন বিকল্প নেই। বাল্যবিয়ে শিক্ষার পথ রোধ করে। শিক্ষার হার বৃদ্ধি পেলে সমাজের বাল্যবিয়ে কমে যাবে। প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অংশগ্রহণ সমান হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বাল্যবিয়েমুক্ত একটি সভ্য জাতিতে পরিণত হতে চাই। দরিদ্র পরিবারের মেয়েরা যাতে লেখাপড়া করে স্বাবলম্বী হতে পারে, সেজন্য ঐসকল পরিবারকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা করা যেতে পারে।
খুলনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd