1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পদে বউ-শাশুড়ির যুদ্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পদে বউ-শাশুড়ির যুদ্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে একই সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন বউ-শাশুড়ি। ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী তারা। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন- ভাতিজা বউ শামীমা খাতুন টিনা এবং তার চাচি শাশুড়ি সাজেদা খাতুন।
শাশুড়ি সাজেদা খাতুন গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। অপরদিকে, টিনা এবারই নতুন প্রার্থী। সংশ্লিষ্ট ওয়ার্ডজুড়ে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তা ভোটের আলোচনায় বাড়তি রসদ যোগ করেছে।
জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিম বলেন, ‘জলিল, শাহজাহান, তছির উদ্দিন ও সোলায়মান চার ভাই। এর মধ্যে বড় ভাই তছিরের ছেলে সাইফুল। ওই সাইফুলের স্ত্রী টিনা। অপরদিকে জলিল হল সাইফুলের ছোট চাচা। জলিল রাজশাহী চারঘাটের নন্দনগাছি এলাকার কলেজ শিক্ষক। আর সাইফুল গরু ব্যাবসায়ী। দুজনের বউ নির্বাচন করছে। এলাকায় উভয়েরই পরিচিতি ও ভোট রয়েছে। তারা দুজনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই ভিটায় বাস করেন।’
স্থানীয় মজিদ জানান, জলিল আওয়ামী লীগ করায় সাজেদাকে সমর্থন করছেন আওয়ামী লীগের ভোটাররা। অপরদিকে সাইফুল বিএনপি সমর্থক হওয়ায় টিনাকে সমর্থন করছেন বিএনপি ভোটাররা। অপু নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওই ওয়ার্ডে মোট তিন প্রার্থীর অপরজন দুবারের নির্বাচিত সদস্য মারিয়া। তবে এবারে ওই তিনজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।’
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ ইউনিয়নে ভোট হবে। শাশুড়ি সাজেদা খাতুন তালগাছ এবং শামীমা খাতুন টিনা সূর্যমুখী ফুল প্রতীকে নির্বাচন করছেন। জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই। কেউ কাউকেই ছাড় দিতে রাজি নন।
সাজেদা খাতুন জানান, গত বছর সামান্য কিছু ভোটে হার হলেও এবার জয়ের বিষয়ে তিনি আশাবাদী।
অন্যদিকে শাশুড়িসহ বর্তমান সদস্য মারিয়াকে পরাজিত করে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শামীমা খাতুন টিনা। নির্বাচনে ভোটাররা তাকেই বিজয়ী করবেন এমন আশা প্রকাশ করেন তিনি।
তবে কলম প্রতীকের অপর প্রার্থী মারিয়া খাতুন প্রতিদ্বন্দ্বিতায় জোরেশোরেই মাঠে রয়েছেন। তার আশা, এবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd