1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধিঃ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করে। এসময় সমাবেশে ছাত্ররা তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার,, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচির স্থান।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহবায়ক মোহাম্মদ আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, সসাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসান প্রমুখ। বক্তারা বলেন প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে সাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহবান জানান।
এসময় বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd