1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান কারাগারে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান কারাগারে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান (৫৫) একটি হত্যা মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, হাবিবুর রহমান এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, দেবহাটার খলিশাখালী এলাকায় ১৩২৮ বিঘার একটি চিংড়ি ঘেরের জমি সরকারী খাস হিসেবে দাবী করে গত কয়েক বছর স্থানীয় ভূমিহীন নামধারী একটি গ্রুপের সাথে জমি মালিকদের বিরোধ চলে আসছে। বেশ কয়েকিবার ঘেরটি দখল পাল্টা দখলের ঘটনা ঘটে।
গত ৫ আগষ্টের পর ঘেরটি দখলের জন্য সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে গত ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। অভিযানে ১৫টি হাতবোমা, ৫টি দেশীয় দা, আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি হত্যা মামলা দায়ের করেন, যেখানে স্থানীয় জমির মালিকদের পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় তার মক্কেল নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, মর্জিনা খাতুন একজন অসহায় ও দরিদ্র নারী, যিনি তার স্বামীকে হত্যার মাধ্যমে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি, যেন অভিযুক্তকে জেল হাজতে রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd