1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং, দ্রুত নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা: বিচারপতি মাহমুদুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং, দ্রুত নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা: বিচারপতি মাহমুদুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং আছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) সকালে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্য জেলার ন্যায় এখানেও ন্যায়কুঞ্জ নির্মিত হয়েছে। এছাড়া মামলাজট নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জট একদিনে সৃষ্টি হয়নি। এগুলো শতবছরের। একসময় একটি জেলায় এক-দুজন বিচারক থাকতো, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা অনেক উন্নত। এখন মামালার চেয়ে মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।
ন্যায়কুঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, জিপি অ্যাড. অসিম কুমার মন্ডল, পিপি অ্যাড. মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।
ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd