1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরাসহ ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরাসহ ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: দেশের ২৫টি জেলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের সুবিধা দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া ২১টির বেশি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাক অধিদপ্তরের পরিচালক কবির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের জন্য ডাক বিভাগের স্পিডপোস্টে’র মাধ্যমে প্রায় সব কটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোণা ব্যতীত) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ।
২৪ ঘণ্টার মধ্যে যেসব জেলায় যাবে ফল: রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট এবং কুড়িগ্রাম।
রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুরসহ অন্যান্য জেলা শহর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওপরের জেলা শহরগুলো ছাড়া অন্যান্য জেলাগুলোতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে। স্পিড পোস্টে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম/পার্সেল পরিবহন যায়। পণ্যের ওজন প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজি ৫ টাকা হারে ডাক মাশুল প্রযোজ্য।
২০১৮ সালের ৩ জুন থেকে বাংলাদেশ ডাক বিভাগের নতুন সেবা সংযোজন হয় ‘স্পিড পোস্ট’। স্পিড পোস্টের বৈশিষ্ট্য ডাক মাশুল পরিশোধ সাপেক্ষে কাউন্টারে বুকিং এবং উইন্ডো ডেলিভারি হয় অর্থাৎ গ্রাহককে পোস্ট অফিস থেকে পাঠানো ম্যাসেজটি দেখিয়ে তার নির্ধারিত পণ্যটি বুঝে নিতে হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd