1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্যালাইন পানি ও কলম বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্যালাইন পানি ও কলম বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি, স্যালাইন এবং কলম বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ নাহিদ হাসান, সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আজমাউল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানান, ছাত্রদল সবসময় ছাত্রসমাজের পাশে থাকতে চায়। ভবিষ্যতের কর্ণধার এই পরীক্ষার্থীদের সাহস যোগানো ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন। তারা আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকান্ড নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।পথচলার শুরু থেকে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহযোগিতা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd