1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বাধনডাঙা গ্রামে গ্রামীণ খেলা দেখলো নতুন প্রজন্ম - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার বাধনডাঙা গ্রামে গ্রামীণ খেলা দেখলো নতুন প্রজন্ম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে বুধবার (২ এপ্রিল) বিকালে বাঁধনডাঙ্গা জামে মসজিদ ও যুব কমিটি এ আয়োজন করে। গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল-বিস্কুট দৌড়, হাড়িভাঙা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য নারীদের ছবির কপালে টিপ দেওয়া, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চোড়া, রশি টেনে শক্তির খেলা, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।
খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বাধবনডাঙা জামে মসজিদের প্রতিষ্ঠাতা অধ্যাপক শেখ আঃ ওয়াদুদ বলেন, “বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি”। সার্বিক সহযোগিতার ছিলেন মসজিদ কমিটির সভাপতি মাস্টার আব্দুস সামাদ,সেক্রেটারি মোখলেসছুর রহমান, ক্যাশিয়ার আব্দুর রহমান, হাফেজ শাহেদুজ্জামান, যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, যুব কমিটির সদস্য মোঃ আল মামুন হোসেন,তৌকির,আনিছুুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd