1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন পরিবহন কাউন্টারে সেনাবাহিনীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযান চালানো হয়েছে।
বুধবার (২ এপ্রিল ‘২৫) দুপুরে জেলায় অবস্থিত বিভিন্ন পরিবহন কাউন্টারে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে সদরের মুনজিতপুর এলাকার হাবিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড এবং আর এম পরিবহণ কাউন্টারের ইনচার্জ সৌরভকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বিশ্বাস ও বিআরটিএ’র মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, জেএম শাখার বেঞ্চ সহকারী অহিদুজ্জামান সহ সঙ্গীয় সেনাবাহিনী ও পুলিশ ফোর্স।
মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে। এর অংশ বিশেষ বিভিন্ন পরিবহন কাউন্টারে বুধবার দুপুরে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আমরা পবিত্র ঈদ-উল-ফিতরের দুইদিন আগে থেকে যাত্রীদের সুবিধার্থে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখছি। এ ছাড়াও যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এ মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চালমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd