1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার চার শহীদ পরিবারে তারেক রহমানের ঈদ উপহার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার চার শহীদ পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্টের গণঅভ্যূথানে নিহত সাতক্ষীরার চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুর দুইটার দিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন মুকুল উক্ত ঈদসামগ্রী ও চিঠি পৌছে দেন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের হাফেজ আনাস বিল্লাহ, আলম সরদার ও আবুল বাসার এবং দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফের বাড়িতে গিয়ে উক্ত ঈদ সামগ্রী ও চিঠি পৌছে দেয়া হয়। এসময় তিনিসহ তার সঙ্গে থাকা বিএনপি নেতা-কর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
তার সাথে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান ও আবুল কালাম আজাদ বকুল, আশাশুনি উপজেলা জাসাস এর আহবায়ক মির্জা আছাদুজ্জামান, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম, নলতা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম ওসমান, সদস্য সচিব হাবিকুল ইসলাম প্রমুখ।
ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাতক্ষীরা চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেয়া হয়েছে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেয়া হয়েছে।
এসময় শহীদ পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd