1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি করলে দল থেকে বহিষ্কার: রহমাতুল্লাহ পলাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি করলে দল থেকে বহিষ্কার: রহমাতুল্লাহ পলাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ যদি কেউ করে যেমন, দখলবাজি, চাঁদাবাজি, মামলাবাজি, ভুমি দখল ও কোন মানুষকে নির্যাতন করা এ ধরনের কোন কোজ কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি এখন থেকে একটি সহনশীল বিএনপি, একটি জনপ্রিয় বিএনপি, একটি সুন্দর বিএনপি সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সঞ্চলনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ অন্যান্যরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনাসভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জিয়া পরিষদের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd