1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির মাসিক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির মাসিক সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক : সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) পৌনে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার প্রনয় বিশ্বাসের সভাপতিত্ব বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ব্র্যাক জেলা ম্যানেজার আশরাফুল মাশরুদ, ব্রেকিং দ্য সাইলেন্স জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, আশাশুনি সরকারি কলেজের আইসিটি শিক্ষক দেবাশীষ দাশ, জেলা প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. এছমত আরা আরা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, উপ-সহকারী পরিচালক মো. রুহুল আমিন, দেবহাটা ও তালা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন ও মো. রেজাউল করিম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান মল্লিক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা খাতুন ও কমিটির অন্যান্য সদস্যগণ।

সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন প্রশিক্ষণ, মামলার তথ্য সংগ্রহ ও মনিটরিং করা, অপরাধ সংঘটনের সাথে সাথে থানায় সহায়তা নেওয়া, নারী ও শিশু হেল্প ডেস্ক সক্রিয় রাখা থানার কম্পিউটার থেকে অভিযোগ লেখা ও মানসিক সাপোর্ট নেওয়া, ভিকটিমের তথ্য গোপন রাখা ও সুরক্ষা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা ও স্কুল পর্যায়ে সাইবার সুরক্ষা ক্লাব, সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা অপরাধে ব্যবহৃত ডিভাইস দ্রুত জব্দ করে তথ্য সংগ্রহ করা, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট, মাই গভ অনলাইন প্লাটফর্ম থেকে ৩০টি সেবা সরাসরি পাওয়া যাবে ও বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd