1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জমে উঠেছে প‚জার বাজার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় জমে উঠেছে প‚জার বাজার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক দিন পর হিন্দু স¤প্রদায়ের সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপ‚জা। আগামী ১১ অক্টোবর সোমবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপ‚জার ম‚ল আনুষ্ঠানিকতা। বাঙালি হিন্দু স¤প্রদায়ের সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপ‚জার এ উৎসবকে ঘিরে সাতক্ষীরাতে জমে উঠেছে প‚জার বাজার। প‚জার দিন-ক্ষণ ঘনিয়ে আসায় উপজেলার শপিংমল ও মাকের্টগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা। সরেজমিন সাতক্ষীরার বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে ঘুরে দেখা গেছে কেনাকাটার ভীড়। কাপড় ও জুতার দোকানগুলোতে বিপুলসংখ্যক ক্রেতা প‚জার কেনাকাটা করছেন। তবে উপজেলার বিপণি বিতানগুলোতে নারী ক্রেতাদের পাশাপাশি শিশুদের উপস্থিতি বেশি। সামর্থের মধ্যে পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী সামগ্রী কিনে খুশিমনে বাড়ি ফিরছেন সবাই। বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবারের প‚জাতে হিন্দু নারীরা সবচেয়ে বেশি কিনছেন শাড়ি। শিশুদের আগ্রহ দেখা গেছে জিন্সের হাফপ্যান্ট, জামা ও গেঞ্জির প্রতি। আর পুরুষ ক্রেতারা কিনছেন জিন্সের প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। অপরদিকে তরুণীরা কিনছেন বিভিন্ন নামের থ্রি-পিস। তাই রেডি ও আনরেডি থ্রিপিচের দোকানের চেয়ে শাড়ি ও পাঞ্জাবীর দোকানগুলোতে ক্রেতাদের আনা-গোনা বেশি। বিশেষ করে শাড়ি ও জুতার দোকানগুলোতে নারী ও শিশুদের ভীড় লক্ষণীয়। সাতক্ষীরা তালা উপজেলার একটি শপিংমলে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন স্কুল শিক্ষিকা রূপালী ঘোষ। তিনি বলেন, প‚জাতে নারীদের শাড়িই পছন্দ বেশি। তাই একটি জামদানী অথবা কাতান শাড়ি কিনতে মার্কেটে এসেছি। প্রিয়ন্তী সাহা বলেন, প‚জা উপলক্ষে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। তবে দামটা গত বছরের তুলনায় কিছুটা বেশি। কলেজ ছাত্রী অনুপমা সরকার জানান, থ্রি-পিস পড়ে সহজেই চলাফেরা করা যায়। তাই প‚জা উপলক্ষে এবার তিনি দুটি থ্রি-পিস কিনেছেন। অজন্তা বস্ত্র বিতানের স্বত্বাধিকারী গৌর চন্দ্র রায় বলেন, এবার প‚জা উপলক্ষে অনেক ক্রেতা আসছেন। গত কয়েক দিন যাবৎ বেচাকেনা খুব ভালো। সময় ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd