1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কালিগঞ্জে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির ছাদ থেকে পড়ে ফজিলা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। বুধবার (১জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন বাগনলতা গ্রামের মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী।
নিহতের নাতী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের গোলাম মহিউদ্দীনের ছেলে আবু সুফিয়ান (৩৯) জানান, তার নানী ফজিলা খাতুন বাগনলতা গ্রামে মেয়ে রোকেয়া খাতুন এর বাড়িতে বসবাস করতেন।
বুধবার সকাল ১০টার দিকে বাড়ির ছাদে কাপড় শুকাতে দেয়ার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd