1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বুধবার সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে।
মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন, খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে ভালো কিছু করতে চেষ্টার কোন ত্রুটি থাকবে না। খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্ট ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শসেবা প্রদান এবং কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে। খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় স্বল্প সময়ের পৌঁছানোর জন্য নতুন পথে রেল চলাচল শুরু হয়েছে। এ ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে কৃষক উপকৃত হতে পারে। এছাড়া খুলনার রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম তৈরি, ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা দরকার।
সিটি কর্পোরেশন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থবির হয়ে থাকা বা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে গতি আনার চেষ্টা অব্যাহত আছে। অবস্থার রাতারাতি আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা করা যায়। কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হচ্ছে। কিছু টেন্ডার বাতিল করা হয়েছে, সেগুলো পুনরায় টেন্ডার করা হবে। বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করা হবে। অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন। মতবিনিময় সভায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোঃ ফিরোজ সরকার গত ৮ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd