1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এখনো উত্তর আসেনি দিল্লির, জবাব চায় বাংলাদেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এখনো উত্তর আসেনি দিল্লির, জবাব চায় বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্র্বতী সরকারের দেওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত সরকার।দিল্লির চিঠির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। চিঠির বিষয়ে দিল্লির জবাব না পেলে আবারও তাগাদা পত্র পাঠাবে সরকার।
এ সময় মুখপাত্র রফিকুল আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাতিসংঘের তদন্ত দলকে প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন সংস্থা থেকে তথ্য না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।দ্রুতই এই সংকট কেটে যাবে।
ভারতে গিয়ে পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিতে কেউ কেউ হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ঢাকা থেকে পোল্যান্ডের ভিসা ইস্যু করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।
শেখ হাসিনাকে দেশে ফেরাতে গতকাল (সোমবার) দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠানোর কথা জানায় পররাষ্ট্র উপদেষ্টা।এরপর সোমবার রাতেই ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণের কথা জানায় দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি ভারবাল নোট পেয়েছি। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd