1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা

কালিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আফসানা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে এঘটনা ঘটে।
নিহত আফসানা রাণীতলা গ্রামের মৃত মোস্তাক হোসেনের মেয়ে। সে পশ্চিম মৌতলা খাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের সদস্যরা জানান, আফসানা আক্তার দুপুর সাড়ে ১২টার দিকে তার খালাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পার্শবর্তী পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর খালাতো বোনকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে গোসল করতে থাকে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আফসানা বাড়িতে না ফেরায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে আড়াইটার দিকে জেলেদের মাধ্যমে পুকুরে জাল টানা দিলে তার লাশ উদ্ধার হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আফসানার মৃগী রোগ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd