1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশ ও জাতির উন্নয়নে শত আয়ু লাভ করুক শেখ হাসিনা-৭৫তম জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেশ ও জাতির উন্নয়নে শত আয়ু লাভ করুক শেখ হাসিনা-৭৫তম জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, গনতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি জন্মদিনের শুভেচ্ছা বার্তায় জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বলেন, বাংলাদেশ আজ বিশ্বাস করে যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা মানেই এখন নতুন এক সম্ভাবনাময় বাংলাদেশ। তিনি প্রমাণ করেছেন যে, তিনি সুস্থ এবং কর্মক্ষম থাকলে বাংলাদেশের এগিয়ে চলা কখনও বন্ধ হবে না। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তিনি বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন। মাদার অব হিউমিনিটি খেতাবে ভূষিত হয়েছেন।
১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ঘর আলো করে টুঙ্গিপাড়ায় জন্ম করেন। তিনি বঙ্গবন্ধুর বড় সন্তান। তিনি পরিবারের সবাইকে হারিয়ে বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর।
জননেত্রী শেখ হাসিনা নির্ভীকভাবে এবং নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে দেশ ও মানুষের খেদমত করে চলেছেন। তিনি ক্ষমতায় এসে দেশের অবকাঠামো উন্নয়নে যেমন মনোযোগী হয়েছেন, তেমনি মানুষের জীবনমান উন্নয়নেও অবদান রেখেছেন। দেশের ভেতরে শান্তি ও স্থিতি রক্ষার পাশাপাশি তিনি সামাজিক নিরাপত্তাবলয় তৈরি করে অসহায় মানুষদের জীবনের অনিশ্চয়তা দূর করেছেন। ডিজিটাল বাংলাদেশ তারই উপহার। তিনি ক্ষমতায় এসে দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়েছেন, তার সময় মানুষের মাথাপিছু আয় বেড়েছে, হতদরিদ্র মানুষের সংখ্যা কমেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নের দৃঢ়তা দেখিয়ে বাংলাদেশকে বিশ্বসভায় ভিন্ন মর্যাদায় আসীন করার কৃতিত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনারই। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জন, ২০৪১ সাল নাগাদ উন্নত দেশের মর্যাদা লাভ ও ব-দ্বীপ পরিকল্পনা তথা ডেল্টা প্ল্যান- ২১০০ বাস্তবায়নের আলোকোজ্জ্বল ভবিষ্যতের পথে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে মায়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা জয়, ছিটমহল বিনিময়ের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার ইতিটানা, প্রথমবারের মতো মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রেরণ করা, বহি-বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতার জানান দিয়ে পদ্মা সেতু তৈরির সাহসী ও আত্মপ্রত্যয়ী উদ্যোগ, ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, চট্টগ্রামে নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, বিদ্যুতের উৎপাদন বাড়াতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, জিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী( বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ অন্যান্য ভাতা), খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব সাফল্য অর্জন। দেশ ও জাতির উন্নয়নে আল্লাহর রহমতে শত আয়ু লাভ করুক মহীয়সি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd