1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটজাত শিল্পের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট চাষীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাটজাত শিল্পের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট চাষীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরার মাটি খুবই উর্বর। সব ধরনের ফসল উৎপাদন হয়। জননেত্রী শেখ হাসিনা কৃষির উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। এক সময় বাংলাদেশে পাট শিল্পের ব্যাপক প্রসার ছিল। পাটজাত শিল্পের বিভিন্ন সামগ্রী বিদেশে রপ্তানী হতো। তিনি আরো বলেন, বেশি বেশি পাট চাষ করে আবারও পাটজাত শিল্পের প্রসার ঘটাতে হবে এবং পাটজাত শিল্পের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট চাষীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, রঘুজিৎ গুহ, কিরন্ময় সরকার প্রমুখ। ২০২১-২০২২ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২১-২০২২ মৌসুমে সদর উপজেলার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ, ১০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ড্যাপ সার এবং সেচ, আন্ত পরিচর্যা ও বালাই নাশক বাবদ ৮০ জন কৃষককে বিকাশ একাউন্টের মাধ্যমে ২ হাজার ৬শত ৩০ টাকা প্রদান করা হয়। এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd