1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হাসপাতালে প্রবেশ করতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

হাসপাতালে প্রবেশ করতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। আজ রবিবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে তারা। নির্দেশনায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। সরকার আহতদের সমস্ত ব্যয় বহন করার ঘোষণা দেওয়া সত্ত্বেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা কর্তৃক সেবার বিপরীতে অর্থ গ্রহণ করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। এই কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে আবশ্যিকভাবে বিরত থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধি বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না, প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে, সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতর ও রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।
নির্দেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশনায় বলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এ বিষয়টি তদারক করবেন। নির্দেশনাটি দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।
ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। আজ রবিবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে তারা।
নির্দেশনায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। সরকার আহতদের সমস্ত ব্যয় বহন করার ঘোষণা দেওয়া সত্ত্বেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা কর্তৃক সেবার বিপরীতে অর্থ গ্রহণ করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। এই কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে আবশ্যিকভাবে বিরত থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধি বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না, প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে, সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতর ও রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।
নির্দেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশনায় বলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এ বিষয়টি তদারক করবেন। নির্দেশনাটি দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd