1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাচারের ৩ বছর পর দেশে ফিরলো ৩৭ কিশোর-কিশোরী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাচারের ৩ বছর পর দেশে ফিরলো ৩৭ কিশোর-কিশোরী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: তিন বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা এনজিও সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এসব কিশোর-কিশোরীকে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে। পাশাপাশি তাদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নেবে। ফেরত আসাদের মধ্যে ২১ জন কিশোর ও ১৬ জন কিশোরী।
খোঁজ নিয়ে জানা যায়, এসব কিশোর-কিশোরীর বাড়ি কুমিল্লা, খুলনা, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, নড়াইল, রাজশাহী, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। প্রত্যেকের বয়স ১২-১৮ বছরের মধ্যে। দুই থেকে তিন বছর আগে ভালো চাকরির কথা বলে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হয়।
জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা মুহিত হোসেন বলেন, অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এদের ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার লিলুয়া, ধ্রুব আশ্রম, কিশোরালয় ও সুকন্যা নামে শেল্টার হোমে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশি কিনা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, বিভিন্ন সময়ে টাকা-পয়সা রোজগারের আশায় দালালের মাধ্যমে ভারতে যায় তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজের সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজার মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd