1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার ফের পাওয়া গেলো “রাসেলস ভাইপার” সাপ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কলারোয়ার ফের পাওয়া গেলো “রাসেলস ভাইপার” সাপ

আব্দুল আহাদ কলারোয়া:
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ কলারোয়া: দুই দিনের ব্যবধানে সাতক্ষীরার কলারোয়ার একই গ্রামে ফের পাওয়া গেলো আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া সাদৃশ্য আরো আরেকটি সাপ। কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চান্দুড়িয়া গ্রামে সাপটির সন্ধান মেলে। পরে সেটি পিটিয়ে মেরে ও পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।
শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করে ওই গ্রামের ইশারুল নামের এক যুবক জানান, তিনি তার কবুতরের ঘরের পাশে বৃহষ্পতিবার একটি “রাসেলস ভাইপার” সাপ দেখতে পান। পরে লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ও পুড়িয়ে মাটিতে পুতে দেন।
এ ঘটনায় উৎসুক মানুষ সাপটি দেখতে ভিড় জমান এবং ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনার দুই দিন আগে একই গ্রামের একটি পুকুর পাড়ে আরো একটি “রাসেলস ভাইপার” সাপের সন্ধান মেলে। পরে সেটিও পিটিয়ে মেরে মাটিতে পুতে দেয়া হয়। বুধবার (২৬ জুন) চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, তার চাচা সিদ্দিক গাজী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাড়ে সাপটি দেখতে পান। পরে আশপাশের লোক সাপটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়।
রুহুল কুদ্দুস আরো জানান, সপ্তাহ দুয়েক আগেও একই গ্রামের কবিরুল ইসলামের ঘাসের ক্ষেতে অনুরূপ আরেকটি “রাসেলস ভাইবার” সাপ পাওয়া যায়। সেটিও স্থানীয়রা মেরে মাটি চাপা দেন। তিনি আরো জানান, গতকালকের পাওয়া রাসেলস ভাইপার সাপের চেয়ে সপ্তাহ দুয়েক আগের পাওয়ার রাসেলস ভাইপার সাপটি ছিল বেশ মোটা। উল্লেখ্য, চান্দুড়িয়া ছাড়াও গত কয়েক মাসের মধ্যে উপজেলার বড়ালি, হিজলদী ও চন্দনপুর পার্শ্ববর্তী ভবানীপুরে একাধিকবার কয়েকটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মিলেছে বলে স্থানীয়রা জানান। ওই গ্রামগুলো প্রত্যেকটি ভারত সীমান্ত সংলগ্ন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd