1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় রনজু চৌধুরীর মৃত্যুতে তালা-কলারোয়ার এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের শোক জ্ঞাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কলারোয়ায় রনজু চৌধুরীর মৃত্যুতে তালা-কলারোয়ার এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের শোক জ্ঞাপন

আব্দুল আহাদ, কলারোয়া
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী রাশেদুর রহমান খান চৌধুরী রনজু ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার(২৭জুন) বেলা সাড়ে ৩ টার দিকে স্ট্রোক জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়ছিলো( ৫৫ বছর)। রজনুর ভাই কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান পলাশ চৌধুরী জানান, সকালে সুস্থ অবস্থায় সাতক্ষীরা বাস টার্মিনালে যান ব্যবসার কাজে। দুপুরে হঠাৎ স্ট্রোকজনিত অসুস্থ হয় পড়লে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার মা, স্ত্রী, দুই কন্যা ও ৪ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি প্রয়াত ওয়াজেদার রহমান খান চৌধুরীর তৃতীয় ছেলে। সদ্যপ্রয়াত রজনু চৌধুরী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও ব্যবসায়ী দিপু চৌধুরীর ভাই। এদিকে, রনজু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ছেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ ও কলারোয়ার সকল সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এশার নামাজের পর কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি উপজেলার গণপতিপুরে দাফন সম্পন্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd