1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

আব্দুল আহাদ, কলারোয়া
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী হিজলদি গ্রামের ফকিরপাড়া নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া ওমর ফারুক (১২) একই গ্রামের কৃষক আমির আলির একমাত্র ছেলে। জানা গেছে, রাতে ঝুলানো খাঁচাযুক্ত ফ্যান চালিয়ে ঘুমাতে যায় ওমর ফারুক। মাদ্রাসায় ঈদের ছুটি হয়ে যাওয়ায় সকালে উঠতে একটু দেরি হচ্ছিল তার। সকালে হঠাৎ ঝুলানো ফ্যানটি ছিঁড়ে তার বুক ওপর পড়ে। ছিঁড়ে পড়া তারে বিদুৎস্পর্শ ঘটে মারা যায় শিশু ওমর ফারুক। ফ্যান ছিঁড়ে পড়ার শব্দে ঘরে ছুটে আসেন পরিবারের লোকজন। ততক্ষণে নিথর হয়ে যায় শিশুছাত্রের জীবনপ্রদীপ।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, শিশু ওমর ফারুক চন্দনপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd