1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় উপসর্গে ১ জনের মৃত্যু, শনাক্ত-৯ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় উপসর্গে ১ জনের মৃত্যু, শনাক্ত-৯

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময় মোট ১৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৬ দশমিক ১২ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ২১ শতাংশ। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতাল স‚ত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ১৭ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত মোট ৭৩ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১ জন করোনা পজেটিভ ও বাকি ৭২ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় মারা গেছে একজন। তবে নতুন করে ১১ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছে। এ সময় ১৪৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৯ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৮১২ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৯ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৩৫৫ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৮ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৩৪৭ জন। জেলায় এপর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৬৬৯ জন। সিভিল সার্জন আরো জানান, গত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৮৭ হাজার ৮২৬ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮০ হাজার ৬১ জন। এদিকে সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৬৯ হাজার ৯৩৭ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮৩ হাজার ৭৮২ জন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd