1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উপর কৃষক প্রশিক্ষণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উপর কৃষক প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বেনারপোতা বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া, দেবহাটা ও সদরের ৯০ জন কৃষক নিয়ে “বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর” কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। “গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন” প্রকল্প ও “বাংলাদেশে গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন ও কমিউনিটি বেইজড পাইলট প্রোডাকশন প্রোগ্রাম শীর্ষক ” প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার আয়োজনে অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, স্থানীয় ভাবে উৎপাদিত টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে, উচ্চ ফলনশীল ও উচ্চ মূল্য প্রাপ্তির কারণে এর আবাদ প্রায় সব উপজেলায় সম্প্রসারিত হয়েছে। আগামীতে আরও বেশি করে এর চাষাবাদ সম্প্রসারণ করা হবে। প্রধান অতিথি কৃষি গবেষণা কেন্দ্র খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ তার বক্তব্যে উল্লেখ করেন, টমেটো শীতকালীন সবজি হলেও বর্তমানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট,যশোর ও নড়াইল জেলায় ব্যাপক ভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ হচ্ছে। এর ফলন শীতকালীন টমেটোর প্রায় সমান। উক্ত প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার তালা,কলারোয়া, দেবহাটা,শ্যামনগর ও সদরে ৩৭২ জন কৃষকের মাঝে ৪১৭ বিঘা জমিতে এই গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,কৃষি গবেষণা কেন্দ্র, বেনারপোতা, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আরিফুর রহমান, ব্রি সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ মফিজুল ইসলাম, বিনা সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খালিদ সাইফুল্লাহ, সরেজমিন গবেষণা বিভাগ,খুলনার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাৎ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাশফিকুর রহমান, এমএলটি সাইট সাতক্ষীরার বৈজ্ঞানিক সহকারী অমরেশ চন্দ্র সরকার, এমএলটি সাইট কয়রায় বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান সহ আরো অনেক কর্মকর্তা। উল্লেখ্য কৃষকদের নিয়ে একই দিনে সকালে দুই ব্যাচ ৩০ জন করে মোট ৬০ জন ও বিকাল ৩ টায় ১ ব্যাচ (৩০ জন) কৃষকদের নিয়ে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর অধিক উৎপাদনের কলাকৌশলের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd