1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির মাতা'র ২৬তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির মাতা’র ২৬তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাতা মেহেরুন নেছার ২৬তম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বাদ যোহর শহরের মুনজিতপুরস্থ পারিবারিক গোরস্থান সংলগ্ন পা্েঞ্জগানা মসজিদে আলীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নের দিকপাল মহান মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প মোটিভেটর মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়ার স্ত্রী মরহুমা মেহেরুন নেছা যুদ্ধকালীন সময়ে দেশের জন্য ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তিনি তার জীবদ্দশায় পরহেজগার ও মহীয়সী নারী ছিলেন। ইসলামী পারিবারিক ব্যবস্থার মধ্য দিয়ে জীবন যাপন করেছেন। তিনি ১৯৯৬ সালের ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার মাতা মেহেরুন নেছার ২৬তম মৃত্যুবার্ষিকীতে তার পিতা-মাতাসহ পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া চেয়েছেন।’ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর এমপি’র একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, পা্েঞ্জগানা মসজিদে আলী পরিচালনা কমিটির সভাপতি রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফি উদ্দিন, মাওলানা শাহাজান সিরাজী, সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মুয়াজ্জিন ইসলামী সংগীত শিল্পী হাফেজ ইব্রাহীম খলিল, পা্েঞ্জগানা মসজিদে আলী’র ইমাম হাফেজ আবুবক্কর সিদ্দীক, আজম খান ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এসময় পা্েঞ্জগানা মসজিদে আলী’র মুসুল্লী ও হাফেজে কোরআনরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd