1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার জয়নগরে নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রার্থী স্বপ্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ার জয়নগরে নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রার্থী স্বপ্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য ভোট চাইলেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি হাইস্কুল ময়দানে নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন। সকলে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, জেলা শিক্ষা ও মানবসম্পদ লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জিএম ফাত্তাহ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান শাহিন। জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই সমাজসেবক আবু নাসির ডিটু, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শহীদ আলি, মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর মোস্তাক, আওয়ামী লীগ নেতা জয়দেব সাহা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd