1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনের নির্বাচনী জনসভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনের নির্বাচনী জনসভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুস সালাম শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রতনপুর বাজার মাঠে অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ এ কে ফজলুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আজম লেলিন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শেখ এজাজ আহমেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটন ও সাতক্ষীরা- ৪ আসনের শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনের ২০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ শ্যামনগরের এবং কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন বলেন আগামী নির্বাচনে আপনারা যদি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে আমি শ্যামনগর এবং কালিগঞ্জ আসনের গণমানুষের দাবি পূরণ করতে সব সময় অগ্রাধিকার দেব এবং আগামীতে সাতক্ষীরা-৪ আসনে যেন কোন দালাল বাটপার আমার জনগণকে কষ্ট দিতে না পারে সে জন্য আমি দালাল মুক্ত করে রাখবো,যাতে করে আমরা এলাকায় জনগণ কে স্বতঃস্ফূর্তভাবে সেবা প্রদান করতে পারি। আর আমার দুটি নয়ন থাকবে একটি শ্যামনগর অন্যটি কালিগঞ্জ। তিনি আরো বলেন আমি অন্যদের মত না আমার অভিভাবক আছে, আর আমার যদি অজান্তে কোন ভুল হয় সাথে সাথে আপনারা আমার কাছে অথবা আমার অভিভাবকের কাছে জানাতে পারবেন। অন্যদের বেলায় যেটা সম্ভব নয়। তাই আসুন আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট কেন্দ্রে গিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি, এবং নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল আহসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd