1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অবৈধ গর্ভপাতের অভিযোগে সাতক্ষীরায় দুই নার্সসহ গ্রেফতার ৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অবৈধ গর্ভপাতের অভিযোগে সাতক্ষীরায় দুই নার্সসহ গ্রেফতার ৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগে দুই সরকারি নার্সসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে জেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শহরের পলাশপোল এলাকার বাবর আলীর ছেলে গৃহবধুর স্বামী নাজমুল ইসলাম সজল (২৮), শশুর বাবর আলী (৪৮), শাশুড়ি পারভীন সুলতানা (৩৯)। শহরের মুনজিতপুর এলাকার তৌহিদুজ্জামানের স্ত্রী সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবিকা শিরিন সুলতানা (৩৯) ও কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের কাজী আজিমুদ্দীনের স্ত্রী সেবিকা মমতাজ শাহানারা লিলি (৩৭)। নাজমুর ইসলাম সজলের স্ত্রী জানান, যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সদস্যরা আমার উপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছিল। ১৪ আগষ্ট সকালে আমাকে মারপিট করে। ওই দিন বেলা ৩টার দিকে সদর থানার সামনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে জোরপ‚র্বক অবৈধ গর্ভপাত ঘটায় স্বামীসহ শশুর বাড়ির লোকজন। পরবর্তীতে সুস্থ হয়ে ১ সেপ্টেম্বর (বুধবার) সদর থানায় মামলা দায়ের করেছি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, যৌতুকের দাবিতে নির্যাতন ও অবৈধ গর্ভপাতের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ওই গৃহবধু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৪, তারিখ ০১.০৯.২১ ইং। মামলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই সেবিকাসহ গৃহবধুর স্বামী, শশুর, শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd