1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেন নামে এক সোনা চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
রবিবার সকাল ১০টার দিকে তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক বিলাল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদার ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে স্বর্ণ পাচারের সময় তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবীবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন নামে এক পাচারকারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০ ভরি ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd