1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডিবির অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডিবির অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২২৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম সফিজুল ইসলাম (৪০)। সে কলারোয়ার দামুদরকাটি গ্রামের মৃত মোফাজ্জল আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়া থানার ব্রজবাকস গ্রামের জনৈক সামছুরের কৃষি জমির দক্ষিণ পাশে ব্রজবাকস-সোনাবাড়িয়াগামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গত ৫ অক্টোবর রাত দেড়টায় এসআই দেব কুমার দাস, এএসআই গোপাল চন্দ্র বৈদ্য, এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে অভিযান চালায়। এসময় সফিজুল ইসলামকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-০৪, তাং- ০৬/১০/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিঃ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd