1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে কাঁকড়া ও সাত নৌকাসহ ১৩ জেলে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সুন্দরবনে কাঁকড়া ও সাত নৌকাসহ ১৩ জেলে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে পৃথক দু’টি অভিযানে নয় জেলেকে আটক করেছে বনবিভাগের নোটাবেঁকী টহল ফাঁড়ির সদস্যরা। বুধবার বেলা একটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকীর চামটা ও মঙ্গলবার রাতে কলাগাছিয়ার খলিশাবুনিয়া থেকে তাদের আটক করা হয়। এসময় সুন্দরবনের নদ-নদীতে ব্যবহার নিষিদ্ধ চরপাটা ও খালপাটা জালসহ পাঁচটি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলো কয়রা উপজেলার মহেশ^রীপুর ইউনিয়নের আব্দুল গফুর সানা, তার ছেলে মিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম গাজী, জয়নাল গাজী, লুৎফর বিশ^াস, হাবিবুল্লাহ সানা এবং শ্যামনগর উপজেলার নাপিতখালীর রবিউল হাওলাদার, বিল্লাল হোসেন ও চাঁদনীমুখার মোক্তার হোসেন। প্রথমোক্ত ছয়জনকে বুধবার দুপুরের দিকে আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান নোটাবেঁকী টহল ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে বুধবার দুপুর ও মঙ্গলবার রাতে দু’দফায় নয় জন জেলেকে আটক করে।
এছাড়া মঙ্গলবার রাত তিনটার দিকে বুড়িগোয়ালীনি ষ্টেশনের অপর একটি অভিযানে চৌদ্দরশি ব্রিজ এলাকা থেকে দুটি ট্রলারভর্তি ছোট কাঁকড়াসহ চার জেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত প্রায় দুই হাজার কেজি ছোট কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত করার পাশাপাশি ট্রলার দু’টি বাজেয়াপ্ত করা হয়েছে।
বনবিভাগের এ কর্মকর্তা আরও জানান, ছোট কাঁকড়া শিকারের ক্ষেত্রে বিধি নিষেধ থাকা সত্ত্বেও এসব জেলে লুকিয়ে এসব কাঁকড়া শিকার করেছিল। মঙ্গলবার রাতে কাঁকড়া ও মাছ শিকারের সাথে জড়িত আটক সাত জেলেকে সিআর মামলায় এক লাখ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে আটক ছয় জেলে ও চারটি নৌকা নিয়ে অভিযানে থাকা দলের সদস্যরা লোকালয়ে ফিরলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd