1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আগামী ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান-এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আগামী ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান-এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা: আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান-এমপি। সফরসূচি অনুযায়ী মন্ত্রী হেলিকপ্টার যোগে ওইদিন দুপুর ১টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অবতরণের পর সড়ক পথে সাতক্ষীরা পুলিশ লাইনের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর দেড়টায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান-এমপি সাতক্ষীরা পুলিশ লাইন্সে উপস্থিত থেকে নব-নির্মিত ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করবেন। এরপর বেলা আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান-এমপি পুলিশ লাইন্স হতে কালিগঞ্জের নলতার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৩টায় নলতায় প্রধান অতিথি হিসেবে থেকে জনসভায় বক্তব্য রাখবেন। এরপর বিকাল ৫টায় তিনি সাতক্ষীরা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যাত্রা শুরু করবেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান-এমপির সাতক্ষীরায় শুভাগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিস্তারিত কর্মসূচি। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান-এমপির জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd