1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের নীলডুমুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরের নীলডুমুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

শেখ আলী মোর্তজা শ্যামনগর: বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংশ করেছে বিজিবি। ৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০টায় সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে উক্ত মাদকদ্রব্য ধ্বংশ করা হয়। বিগত সেপ্টেম্বর ২০২০ হতে জুলাই ২০২৩ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ধ্বংশকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মদ ২ হাজার ৭৪ বোতল, ফেন্সিডিল ৯, হাজার ৬২১ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ হাজার ৪৬৮ পিস, গাঁজা ১২ কেজি ৪০০ গ্রাম, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ১ লাখ ৪ হাজার ১২ পিস, বাংলা মদ ২ লিটার, বিয়ার ১ বোতল, তামাক ১০০ গ্রাম, ভারতীয় পাতার বিড়ি ৬৫ হাজার ৭৬৯ প্যাকেট, ভারতীয় বিড়ির পাতা ১ কেজি ৮০০ গ্রাম, ভারতীয় ব্লাক হুইসকি ৬ প্যাকেট।
আটককৃত মাদকদ্রব্য ধ্বংশ কার্যক্রমের সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা পরিচালক মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ এর সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন, বিজিবি ১৭ ব্যাটলিয়ন নীলডুমুরের সহকারী পরিচালক শাহ্ খালেদ ইমাম, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের হিসাবরক্ষক আব্দুল ওয়াজেদ খান চৌধুরী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি এর মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী নীলডুমুর ব্যাটালিয়নের সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd