1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে দুই মন চিংড়ি মাছসহ ট্রলার মালিক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দরবনে দুই মন চিংড়ি মাছসহ ট্রলার মালিক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর ব্যুরো চীফ: দুই মন চিংড়ি মাছসহ একটি ট্রলার আটক করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় আটক করা হয় ট্রলার মালিক শহিদুল ইসলাম গাজীকে। বুধবার ভোর ৬টার দিকে সুন্দরবনের হরিসখালী খাল থেকে উক্ত চিংড়ি মাছ ও ট্রলার আটক করা হয়। আটক ট্রলার মালিক শহিদুল ইসলাম চাঁদনীমুখা গ্রামের জব্বার গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনির সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলম জানান, বুধবার ভোর ৬টার দিকে তারই নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের হরিসখালী খালে অভিযান চালায়। এ সময় বিষ দিয়ে ধরা মাছসহ শহিদুল ইসলাম গাজীকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। তবে, অভিযানের সময় একজন নদীতে ঝাপ দিয়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। আটক ট্রলারের মূল্য এক লাখ টাকা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ট্রলার মালিককে বন আইনে (সিওআর) ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বিভিন্ন অভিযানে ব্যাপকহারে জেলেরা আটক হলেও চোরা শিকারী, ট্রলার মালিকসহ প্রভাবশালীরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। এনিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির পর একজন ট্রলার মালিক আটক হলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd