1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতায় প্রশিক্ষণার্থী নির্বাচনে কমিউনিটি মোবিলাইজেশন সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

নলতায় প্রশিক্ষণার্থী নির্বাচনে কমিউনিটি মোবিলাইজেশন সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: সাতক্ষীরার নলতায় সেইপ প্রকল্পের প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সেইপ প্রকল্পের আওতায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিনটেন্টেন্ড ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা কেন্দ্রীয় আহছানীয়া মিশনের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের পরিচালক বদিউজ্জামান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন প্রমুখ।
এসময় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’ প্রকল্পের আওতায় ফ্যাশন গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করছে। তাছাড়া প্রতিষ্ঠানে আইটি, ইলেক্টিক্যাল, ওয়াল্ডিং, মোটর ড্রাইভিং, অটোমোবাইল সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ চলমান রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে সারাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ চলমান রয়েছে। তাছাড়া দক্ষতা অর্জন না করা গেলে উন্নত দেশে রুপান্তিত করা সম্ভব না। তাই আমাদের সততার সাথে কাজ করতে হবে। ভাল মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। সুখি ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে নিজেদের দক্ষ করে তোলার বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd