1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তিন বনজীবি আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরের সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তিন বনজীবি আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন বনজীবিকে আটক করেছে বনবিভাগের কদমতলা স্টেশনের সদস্যরা। সোমবার ভোর রাতের দিকে কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল হকের নেতৃত্বে কোবাদক স্টেশন সংলগ্ন নাগজোড়া খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল সানার ছেলে মোঃ হাফিজুল সানা(৩৯), ফজলে সানার ছেলে মোঃ আজিজুল সানা (৩৬) ও মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে মোঃ শফিকুল গাজী (৪৪)। এসময় অব্যবহৃত একটিসহ বিষের দুটি বোতল, জাল ও নৌকা জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল। হাতেনাতে আটকের পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd