1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা আলহাজ্ব শেখ জহুরুল হক সাহেবের ৫ম তম মৃত্যু বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) বেলা ১২ ঘটিকায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান বলেন আলহাজ্ব শেখ জহুরুল হক এই বিদ্যালয়ে জমি দান করে বিদ্যালয়টি ১৯৬৯ খ্রি. প্রতিষ্ঠিত করেছেন।
তিনি একাধারে ঈদগাহ,মসজিদ ও গোরস্তানে জমি দান করেছেন। তিনি ছিলেন শিক্ষা বান্ধব একজন জনসেবক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতাপূত্র আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম ,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার, ব্রজেন কুমার মন্ডল,সুব্রত সরকার,শংকরী ঘোষ,আব্দুর রহমান,শাহীনুজ্জামান,রুখসানা আক্তার,দেবপ্রসাদ পালিত ও প্রসেনজিত রায় প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা হযরত আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd