1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্বাভাবিক জীবনে ফিরতে চায় কিডনি রোগে আক্রান্ত আয়েশা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্বাভাবিক জীবনে ফিরতে চায় কিডনি রোগে আক্রান্ত আয়েশা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

হোসেন আলী কলারোয়া : বয়স ১০ বছর! যে সময় দুরন্ত শৈশবে ছোটাছুটি আর লেখাপড়া করার কথা, সে সময়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে সুন্দর এই পৃথিবীতে স্বাভাবিক জীবনে এখন শুধুই দুঃস্বপ্ন। জীবনের সূচনাতেই এমন হতাশা নিয়েই বেঁচে থাকতে হচ্ছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের দিনমজুর ইসারুল ও ফাতেমা দম্পতির কন্যা আয়েশা খাতুনের।
৭/৮ মাস আগে তার শরীরে রোগ লক্ষণ প্রকাশ পায়। প্রথমে চোখ, মুখ সহ সমস্ত শরীর ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে তার পরিবার তাকে নিয়ে প্রথমে গ্রাম্য চিকিৎসকের দ্বারস্থ হয় এরপর পর্যায়ক্রমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- যশোরের ইবনে সিনা হাসপাতাল- সাতক্ষীরা সদর হাসপাতাল এছাড়াও দেশের আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করে কিডনি রোগের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তার রোগটি ক্রনিক পর্যায়ে রয়েছে বলে জানা যায়। বর্তমানে আয়েশা ১০-১২ দিন পরপর ফুলে যায়। এ অবস্থায় তার চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তার জসিম উদ্দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ভারতের কোন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন কিন্তু অসহায় পরিবারটি আর্থিক সংকটে থাকায় তা আর সম্ভব হচ্ছে না। সরকারি জমিতে টিনের ঘর বেঁধে বসবাস দরিদ্র পরিবারটির সম্পদ বলতে স্থাবর অস্থাবর কিছুই নেই। পরিবারের ৬ সদস্যের মধ্যে তিনজনই অসুস্থ।
মেধাবী শিশু আয়েশার মা জানান, আমরা ইতিমধ্যে আমাদের উপার্জিত সমস্ত অর্থ তার চিকিৎসাতে ব্যয় করে ফেলেছি। কিছুদিন আগে এলাকাবাসী সম্মিলিতভাবে আমাদের কিছু সহযোগিতা করেছিলেন, তা দিয়ে আমরা আমাদের মেয়েকে যশোরে নিয়ে গিয়েছিলাম পরে জানলাম তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। আমরা দিনমজুর এত টাকা কোথায় পাবো? তিনি তার মেয়ের চিকিৎসার জন্য কলারোয়া সহ দেশের সর্বস্তরের মানবিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd