1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে। শুক্রবার (১৬ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৭টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন-উপজেলা পরিষদের পক্ষে উপেজলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, নবাগত সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, কলারোয়া সরকরি কলেজের পক্ষ্য অধ্যক্ষ প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ.লীগের পক্ষে আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগের পক্ষে ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, মাসুমুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রলীগের পক্ষে টিপু সুলতান, জাতীয় পাটি, ওয়ার্কাস পার্টি, জাসদ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠের পার্শ্বে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণসহ কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করা হয়। সকাল সাড়ে ৮ টায় ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, কাবদল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন শেষে পরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এর আগে ১৫ ডিসেম্বর সকালে শিশুদের রচনা প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসের উদ্ভিত সংক্ষণ কর্মকর্তা জিয়াউল হক। কুচকাওযাজ সহ মাঠের সকল কার্যক্রম পরিচালনায় ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিত সংক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd