কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জ ফিচার সাতক্ষীরা-জেলা

জি এম রাজু আহমেদ কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ জগবন্ধু দাস ও তাঁর স্ত্রী সুচিত্রা দাসকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাঁদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁচাই গ্রামে জগবন্ধু দাস ও তাঁর স্ত্রী সুচিত্রা দাসের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের পর তাঁদের আটক করেন ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন। এ সময় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য রব্বানী, গ্রাম পুলিশ আব্দুল কাদেরসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ঘটনার পর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানকে জানান। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মল্লিক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আটক স্বামী-স্ত্রীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *