পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ তুহিন হোসেন

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা সারাদেশ

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক চৌকস পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও গণ টেলিভিশন এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি, জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা‘র সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক ও ”ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তুহিন হোসেন।
পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে এক শুভেচ্ছাবাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা, সাম্য ও সামাজিক দায়বদ্ধতার এক মহিমান্বিত শিক্ষা।
প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর গভীরে রয়েছে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহান বার্তা।
ঈদুল আজহার মূল ইতিহাস জড়িয়ে আছে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর অনন্য ত্যাগের সঙ্গে। মহান আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তু, অর্থাৎ পুত্রকে কোরবানি করার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন হযরত ইব্রাহিম (আ.)। অপরদিকে, হযরত ইসমাইল (আ.)-ও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এই ঘটনা মানবজাতির জন্য এক অনুপম দৃষ্টান্ত।
পরিশেষে পবিত্র ঈদ-উল-আজহা আপনার ও আপনাদের পরিবারের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *