কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জ ফিচার সাতক্ষীরা-জেলা

কালিগঞ্জ প্রতিনিধি:  মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থী মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আবু বক্কর শেখের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে ও চন্ডিতলা কেজি স্কুলের প্লে শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (৭) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ও বালিয়াডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইকবাল হোসেন (৮)।
সোনাতলা পূর্ব পাড়ার আজগার আলী জানান, তার স্ত্রী অসুস্থ। বর্তমানে তিনি যশোরের একটি মৎস্য ঘেরে কাজ করার সুবাদে সেখানেই অবস্থান করেন। বোনের ছেলে ইকবাল বৃহস্পতিবার তাদের বাড়ি বেড়াতে আসে। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে আব্দুল্লাহ ইকবালকে সাথে নিয়ে বাড়ির পাশের আবুবক্কর শেখের মৎস্য ঘেরের পাশে বেঁধে রাখা ছাগল আনতে যায়।
দুপুর দুটোর দিকে প্রতিবেশী নাহার বেগম আব্দুল্লাহ ও ইকবালকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে খোটায় জড়িয়ে যাওয়া ছাগল নিয়ে আসতে যেয়ে দুজনে ঘেরের পানিতে ডুবে মারা গেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান জানান, দুটি উদ্ধার করা হয়েছে। কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *