সাতক্ষীরায় সুমন হত্যা মামলার প্রধান আসামী রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমা- আবেদন

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিনিধি: ইসলামিক বক্তা মনোয়র হোসেন মোমিনের ব্যক্তিগত প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী হাবিবুর রহমান ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিতে তাকে তার সাতক্ষীরা সদর উপজেলার কৈখালি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান ওরফে রুবেলের(২৯) বাবার নাম আলী হোসেন।
নিহত সুমন হুসাইনের চাচা ইকবাল হোসেন জানান, গত ১৯ জুলাই রবিবার রাতে আর্জেন্টিনা ও তুরস্কের মধ্যে বিশ^কাপ ফুটবলের চুড়ান্ত প্রতিযোগিতা চলছিল। রাত ১১টার দিকে ভাইপো সুমন হুসাইনকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা লোকজন। পরদিন সকালে কৈখালি গ্রামের কেসমত দাই এর মাছের ঘের থেকে বিবস্ত্র অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে। এ ঘটনায় তার(ইকবাল) ভাই আব্দুল হামিদ সরদার বাড়ি হয়ে কারো নাম উল্লেখ করে ২০ জুলাই সাতক্ষীরা সদর থানায়( জিআর-৩২৭/২৬ সদর) একটি হত্যা ও লাশ গুমের চেষ্টার মামলা করেন। ফোন কলের সূত্র ধরে বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে নিজ বাড়ি থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, সুমন হত্যা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিজ চাচা আনছার আলীকে হত্যাসহ আরো একটি মারপিটের মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার আদালতে সাত দিনের রিমা- আবেদন জানানো হয়েছে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রুবেলকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *