কুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত

দেবহাটা ফিচার সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিনিধি:  দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আঞ্চলিক ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগষ্ট) সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, বহেরা দারুল আলিম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আঃ সাত্তার আজাদী, ইউপি সদস্যা ফাতেমা খাতুন ও ইউপি সদস্য প্রেম কুমার। এসময় উপস্থিত ছিলেন, শিরিনা রসুল, শ্যামলী রানী, গ্রাম্য ডা: মনিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়ন পর্যায়ে শিশুশ্রমের সঠিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তা দূরীকরণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *